নোবিপ্রবি অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

১১ এপ্রিল, ২০২০ ১৮:০৪  
করোনাভাইরাসের কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম তথা ক্লাস রুম বা ল্যাবরেটরি ভিত্তিক তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস এবং সব ধরনের পরীক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। একাডেমিক কার্যক্রম চালু করার ৪ দিন আগে ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের অভিহিত করা হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। সরকার ঘোষিত ছুটি না বাড়লে রমজান মাসে অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।